• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

   ৭ জুলাই ২০২৫, ০৫:৫৮ পি.এম.
অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজে চলমান অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সরব থাকার কারণে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে। 

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবু সায়েম বলেন, “দীর্ঘদিন ধরে মাদক, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। এই কারণে কিছু সুবিধাভোগী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন তাদের অপকর্মের তথ্য তুলে ধরি, তখন থেকেই তারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার শুরু করেছে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি দলীয় ভিতরেও বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় না বিদ্যালয়ের স্বচ্ছতা বজায় থাকুক। আমার পদকে ঘিরেও নানা গুজব ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করে এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা চলছে। তবে আমি জনগণের পাশে আছি, থাকবো। আমার অবস্থান সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আবু সায়েম আকনের পাশে থাকার ঘোষণা দেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার