• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা

   ৭ জুলাই ২০২৫, ০৮:৩৯ পি.এম.

স্পোর্টস ডেস্ক

ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বেশ কটি দলকে প্রস্তাবও দিয়েছিল বাফুফে। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দল নয়, নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত শোমরা।

প্রীতি ম্যাচ দুটির বিষয়ে আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। প্রথম ম্যাচটি হবে আগামী ৬ সেপ্টেম্বর। আর দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এখন পর্যন্ত মোট ২৮ ম্যাচ খেলেছে দুই দল।

আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকাতে সেদিন আতিথেয়তা নেবে হংকং।

সেই ম্যাচকে সামনে রেখেই নেপালের বিপক্ষে প্রস্তুতি সারবেন জামাল ভূঁইয়া-মিতুল মারমারা। একই উদ্দেশ্য নেপালেরও। বাছাইপর্বের ‘সি’ গ্রুপের দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে।

চারে থাকা ভারতের পয়েন্টও সমান। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা