• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রণবীরের নতুন নায়িকা সারা অর্জুন

   ৮ জুলাই ২০২৫, ১২:১৫ পি.এম.
রণবীর সিং ও সারা অর্জুন। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

নিজের অভিনয় দক্ষতা এবং স্টাইলের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং। তবে ৪০তম জন্মদিনে নিজের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশের পর সমালোচনার মুখে পড়লেন এই অভিনেতা। 

কারণ, এই ছবিতে রণবীরের বিপরীতে নায়িকা হয়েছেন মাত্র ২০ বছরের সারা অর্জুন। অর্থাৎ নায়কের থেকে ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেম করতে দেখা যাবে রণবীরকে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।”

এর আগে সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম।

কে এই সারা অর্জুন? 

দক্ষিণী চলচ্চিত্রের অতি পরিচিত মুখ সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবেই তার ক্যারিয়ার শুরু, অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। সারা জনপ্রিয় অভিনেতা জয় অর্জুনের কন্যা।

মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর হিন্দি ছবি ‘৪০৪’, ‘এক থি ডায়েন’-এ ইমরান হাশমির বোনের চরিত্রে এবং সালমানের ‘জয় হো’ ছবিতেও অভিনয় করেছেন। 

‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরী রূপে তাকে দেখা গেছে। এছাড়া ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’, ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও কাজ করেছেন সারা।

জানা গেছে, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর-সারার মধ্যে থাকবে ঘনিষ্ঠ দৃশ্যও। তবে সারার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো প্রকাশ্যে আসেনি। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার মধ্যেই ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’