• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

   ৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে; আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিছিয়ে থাকা হত-দরিদ্র পরিবারের শিশুদের জীবনে রুপান্তরমূখী উন্নয়ন ও পরিপূর্ণতা আনয়নের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, গ্রাম উন্নয়ন সোসাইটি, স্থানীয় সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুব ফোরামসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে অংশীদারের ভিত্তিত্বে শিশু কল্যানমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় ৮ জুলাই (মঙ্গলবার) কুড়িগ্রাম সদর উপজেলার ১০০ শিশু ও যুব প্রতিনিধিদের নিয়ে অভিনন্দন কমভেনশন সেন্টারে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন এর আয়োজন করেছে। যার অন্যতম লক্ষ্য হলো শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে; দিকনির্দশনা, উৎসাহ প্রদান, এবং স্বপ্ন পূরণে সহযোগিতা ও নিয়মিত তদারকি করা।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর এপি ম্যানেজার প্রেরণা চিসিমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদরের উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: আজগর আলী ও মো: গোলাম মোস্তফা, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা, কুড়িড়গ্রাম সদর। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম এপি’র সঞ্জীব গাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডী, প্রোগ্রাম অফিসার, মনি দিও, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার, জেমস্ উজ্জল সিকদার, প্রোজেক্ট অফিসার-এসবিসি প্রোজেক্ট।

উল্লেখ্য, উক্ত আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশনে উপস্থিত ১০০ জন শিশু ও যুবক প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই স্বপ্ন পরিকল্পনা যাত্রায় যুক্ত হলাম, বাস্তবমূখী একটি স্বপ্ন তৈরি করবো এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সুন্দর ভবিষৎ এর দিকে সফল ভাবে এগিয়ে যাবো। পাশাপাশি এলাকার অন্যান্য শিশু ও যুবদের সহযোগিতা করবো তাদের জীবনে স্বপ্ন তৈরিতে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে যা শিশু কল্যাণের ক্ষেত্রে ও শিশুদের পরিপূর্ণ জীবন গঠনে গুরুত্বপর্ণ অবদান রাখবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী