• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বাজিতপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

   ৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ পি.এম.
বাজিতপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নর্মুজ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নর্মুজ আলী একই এলাকার শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ জানায়, ঋষিপাড়ার লোকজনের সাথে পাওনা টাকাকে কেন্দ্রে করে বিরোধ ছিলো ভ্যান চালক নর্মুজ আলীর।মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজিতপুর আসার পথে হৃষিপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থা তাকে প্রথমে বাজিতপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী সোমা বেগম জানান, হৃষি সম্প্রদায়ের কয়েকজনের সাথে তার স্বামীর বিরোধ ছিলো। কয়েকদিন ধরে তার স্বামীকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছিলো। আজ হৃষিপাড়ার সামনের রাস্তা দিয়ে আসার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

বাজিতপুর থানার ওসি মো: মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এজহার পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে। হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী