• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যুক্তরাষ্ট্রে চুপিসারে বিয়ে করলেন পিয়া বিপাশা

   ৯ জুলাই ২০২৫, ১২:৫২ পি.এম.
পিয়া বিপাশা ও তার নতুন বর। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রে। দুই মাস আগেও বছরের শেষদিকে বিয়ের পরিকল্পনার কথা জানালেও ২৬ জুন তারা ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন পিয়া বিপাশা। যুক্ত হয়েছেন স্থানীয় বিভিন্ন পণ্যের প্রচারণায় এবং গড়ে তুলেছেন নিজস্ব জীবনধারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা বিয়ের কিছু রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। তবে এখনো স্বামীর নাম-পরিচয় প্রকাশ করেননি। জানিয়েছেন— ‘ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে কিছু বলতে আগ্রহী নই।’

পিয়া বিপাশা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। বিজ্ঞাপন ও নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। তাহসানের সঙ্গে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন।

বড় পর্দায় তার অভিষেক হয় ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমায়। শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েন তিনি।

দেশ ছাড়ার আগে পিয়ার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারের একমাত্র কন্যাসন্তানকে নিয়েই যুক্তরাষ্ট্রে নতুন জীবনের শুরু করেছেন এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’