• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

আইসিসি থেকে সুখবর পেলেন হৃদয়-সাকিব

   ৯ জুলাই ২০২৫, ০৭:০৬ পি.এম.


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্স ভালো না হলেও এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাকের আলি। সেটার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে।

প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১ রান করেন জাকের। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর সিরিজের শেষ ম্যাচে ২৭ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এমন পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন তিনি। ফলে এখন ৫৯ নম্বরে অবস্থান করছেন জাকের।

ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তাওহিদ হৃদয়ও। সিরিজের শুরুটা ভালো হয়নি হৃদয়ের। তবে শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন তিনি। টানা ফিফটি পেয়েছেন। দুই ম্যাচেই করেছেন ৫১ রান করে এই ব্যাটার। এ ছাড়া প্রথম ম্যাচে ৬১ বলে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৯ ধাপ। তিনি বর্তমানে আছেন ৮৫ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯২ নম্বরে। দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তাসকিন আহমেদ। আর মুস্তাফিজুর রহমান ১১ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
মিরপুরে বৃষ্টি লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার
রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার