• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ব্যর্থতার পুরস্কার পাচ্ছেন বাবর-রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক    ১০ জুলাই ২০২৫, ১২:১৫ পি.এম.
বাবর-রিজওয়ান-আফ্রিদি

উল্টো পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ক্রিকেটে বিশ্বের শীর্ষ র‍্যাংকিংয়ে থাকা দেশগুলো ঘরোয়া কাঠামোকে আরো শক্তিশালী করতে জোর দিচ্ছে, সেখানে ঠিক বিপরীত চিত্র পিসিবিতে। সম্প্রতি বাজেট ঘোষণায়, ব্যর্থ আন্তর্জাতিক ক্রিকেটারদের পুরস্কৃত করে ঘরোয়া ক্রিকেটারদের ভাগ্যে কাটছাঁট রেখেছে পিসিবি।

দুই বছর ধরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক ব্যর্থতা টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দশা।

দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্যের খরা, ঘরের মাঠে বাংলাদেশর কাছে হার, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র—সব মিলিয়ে হতাশার পর হতাশা। তবু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জনের বদলে অন্তর্ভুক্ত হচ্ছেন ৩০ জন ক্রিকেটার। তাদের বেতন বাড়ছে ৩৭ শতাংশ হারে।

এ বাবদ বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। অন্যদিকে, বাজেট কাটছাঁটের ছুরিতে ক্ষতবিক্ষত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট। আগে যেখানে ঘরোয়া ক্রিকেটের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ থাকত, সেখানে তা কমিয়ে ১৩ কোটি ৫০ লাখ টাকায় আনা হয়েছে।

অপরদিকে, ১২টি ঘরোয়া মাঠ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ মাত্র ২ কোটি টাকা। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির তিনটি আন্তর্জাতিক ভেন্যুর জন্য আলাদা করে বাজেট রাখা হলেও, বাকিগুলোর ভাগ্যে থাকছে না পর্যাপ্ত অর্থ।
নারী ক্রিকেটেও কেন্দ্রীয় চুক্তিতে পিসিবির ঢিলেঢালা ভাব। যদিও কেন্দ্রীয় চুক্তির সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ জনে উন্নীত করা হয়েছে, কিন্তু বেতন বাড়ানো হয়েছে মাত্র ৪ শতাংশ। নারী দলের জন্য বরাদ্দ ১১ কোটি টাকা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে