• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাদ্রাসা বোর্ডে দেশসেরা এনএস কামিল মাদ্রাসা

   ১০ জুলাই ২০২৫, ০৫:০১ পি.এম.
এনএস কামিল মাদ্রাসা

ঝালকাঠি প্রতিনিধি

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশসেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগ এবং পাশের হার ৯৯.৭৭%। দারুন্নাজাত আলিয়া মাদ্রাসার পাশের হার ৯৬% এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাশের হার ৯৭%। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশসেরা গৌরব অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৩৮ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৩৮ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৮১ জন, তবে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার