• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ক্যান্সার আক্রান্ত সাত্তার ও ফজলুকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা

   ১১ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.
সাত্তার ও ফজলুকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় ক্যান্সার আক্রান্ত প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচিটি স্থানীয়ভাবে সমন্বয় করেন মালয়েশিয়া বিএনপি’র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।

শুক্রবার সকালে (১১ জুলাই ) ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার সহদেবপুর গ্রামে উক্ত মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিনিধি দলটি প্রবীণ ব্যক্তি আব্দুস সাত্তার এবং ফজলু খানের পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও সাবেক ছাত্রনেতা মোঃ আজমল হায়াত খান (শাওন) প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার