• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দেশের মানুষ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না- নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৭:১১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে, আপনাদের কত কোটি মানুষ আছে। অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। ইনসাফ, ন্যায় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে।’

শুক্রবার বিকালে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবার সেই অন্ধকারেই চলে যাবে। কিন্তু এনসিপি সেই অন্ধকার আসতে দেবে না। আমরা ইনসাফভিত্তিক ন্যায়ের অর্থনীতি ও বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশের সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। মেধা–যোগ্যতার ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। সেনাবাহিনী দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করবে। আমরা চাই না, সেনাবাহিনী, ডিজিএফআইয়ের কোনো অফিসার গুমের সঙ্গে জড়িত থাকুক। আমরা ইনসাফভিত্তিক দায় ও দরদের রাষ্ট্র গড়ে তুলতে চাই।’

এর আগে শহরের রেলগেট এলাকার মডেল মসজিদে জুমার নামাজ শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানে পথসভা হয়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আতাউল্লাহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের