• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এনসিপির প্রতি ইশরাকের চ্যালেঞ্জ

   ১১ জুলাই ২০২৫, ০৯:১২ পি.এম.
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না দেখেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি একটি ঐতিহাসিক দল। আমাদের দল কারো কাছে মাথা নত করে না। আমাদের একমাত্র দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষের কাছে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে আস্থা রাখবে। আজকের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ভঙ্গুরতা, বৈদেশিক নীতির দুর্বলতা ও মানসিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধরছি। প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে, যদি আমাদের নেতা নির্দেশ দেন, তাহলে আমরা ১০ মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।’

ইশরাক বলেন, এনসিপির প্রতীক নিয়ে সিদ্ধান্ত দিলেন নির্বাচন কমিশন। কিন্তু তারা (এনসিপি) বললেন- শাপলা না হলে ধানের শীষ নাকি থাকবে না। আরে, বিএনপি যখন দেশের সেরা একটি দল তখন আপনাদের অনেকের তখন জন্ম হয়নি। আপনারা প্রতিটি বিষয়ে বিএনপিকে কেন টানছেন। আপনারা কী মনে করছেন বিএনপির সমান দল হয়ে গেছেন।

দলের নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে নয়, বরং সব সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারীদেরও বাদ দিতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের