• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৫, ০১:৫৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশে সংকট তৈরি করার জন্য হত্যাকাণ্ডসহ নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।  এসব ষড়যন্ত্রে কান না দিয়ে প্রধান উপদেষ্টাকে তার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান।

শনিবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, মিটফোর্ডের এই হত্যার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। ব্লগার অভিজিৎকে যখন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তাদের বহিস্কার করেনি। তারেক রহমান বিষয়টি শোনার সাথে সাথে তাদের আজীবন বহিষ্কার করা হয়। এ ঘটনায় বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বিবৃতি দিচ্ছে। কিন্তু হারুন, বিপ্লবদের বিরুদ্ধে যে মামলা তিনি দায়ের করেছিলেন এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তারা কোথায় আছেন কেন গ্রেফতার করা হচ্ছে না এ বিষয়ে জনগণকে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফ্রেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি এসবকে ব্যাহত করতে চক্রান্ত চলছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দিলেন তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রতকর অবস্থা। এসব ষড়যন্ত্রে কান না দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা ও সংসদীয় সরকার কায়েম করে প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রাখার আহ্বান জানান তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের