• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যশো‌রে দেশজুড়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

   ১২ জুলাই ২০২৫, ০৪:৩৫ পি.এম.
দেশজুড়ে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

য‌শোর প্রতি‌নি‌ধি

সাম্প্রতিক ঘ‌টে যাওয়া দেশজুড়ে হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মব লিঞ্চিংয়ের প্রতিবা‌দে য‌শো‌রে ছাত্র-জনতা মানববন্ধন ক‌রে‌ছেন। অংশগ্রহণকারীরা বি‌ভিন্ন প্রতীকী ব্যানার, প্ল্যাকার্ড ‌ফেস্টুন হা‌তে ও প্রতিবাদী স্লোগানে মুখরিত ক‌রে তো‌লেন প্রেসক্লাব চত্বর।

শনিবার (১২ জুলাই) যশোর প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ কর্মসূ‌চি‌তে স্থানীয় জনগণ, সাধারণ ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজ কর্মসূ‌চি‌তে অংশগ্রহণ ক‌রেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত খুন, গুম ও গণপিটুনির মতো ভয়াবহ ঘটনা ঘটছে। বিশেষভাবে আলোচিত হয় সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা।

এক শিক্ষার্থী বলেন, “যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মানুষ একসময় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার।”

বক্তারা বলেন, “গুজব বা ছোটখাটো ঘটনার জেরে যেভাবে মানুষকে গণপিটুনির শিকার হতে হচ্ছে, তা সমাজে অস্থিরতা তৈরি করছে। এর পাশাপাশি রাজনৈতিক সহিংসতা সমাজে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে।"

তারা অভিযোগ ক‌রে ব‌লেন, এসব ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবই মূল কারণ। দোষীরা বিচার ও শাস্তির বাইরে থেকে যাওয়ায় অপরাধের হার বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।

মানববন্ধনের অন্যতম আয়োজক বলেন, “আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা চাই বিচার—যে বিচার দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের উদ্বেগ ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

তারা আরও বলেন, “একটি মানবিক, নিরাপদ এবং আইনসম্মত রাষ্ট্রব্যবস্থা গড়তে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ ও জবাবদিহিমূলক প্রশাসন।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী