• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

রাজৈরে বৃদ্ধাকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার ২

   ১২ জুলাই ২০২৫, ০৪:৫৫ পি.এম.
সবজান বেগম

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম মধ্যেপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে  এক  সত্তরোর্ধ্ব  বৃদ্ধাকে পেটানোর ঘটনায় অভিযুক্ত  আপন দুইভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজৈর থানা পুলিশ। 

শুক্রবার (১১ জুলাই) রাতে এজাহারের ভিত্তিতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

এজাহারে বিবরন সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আব্দুল মজিদ খান ও তার প্রতিবেশী সোহেল কাজীর সাথে বিরোধী চলে আসছিলো। এরি জেরে আব্দুল মজিদ খানের স্ত্রী সবজান  বেগম( ৭৫) কে পিটিয়ে গুরতর জখম করা হয়। পরে বৃদ্ধাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাক  তাকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুরে রেফার করে। বর্তমানে আহত বৃদ্ধা তার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  এঘটনা নিয়ে কয়েকবার গ্রামের সালিসি বৈঠক হলেও  সমাধান না হওয়ায়  ভুক্তভোগীর ছেলেরা রাজৈর  থানার দারস্থ হলে এজাহারের ভিত্তিতে সোহেল কাজী( ৩৩)  ও তার ভাই রাসেল কাজীকে (২৮) গ্রেপ্তার করে।  অভিযুক্তরা  একই এলাকার মৃত এচাহক কাজীর ছেলে। 

আহত বৃদ্ধার ছেলে ইলিয়াস খান অভিযোগ করে জানান, সোহেল কাজী ও রাসেল কাজীসহ আরোও কয়েজনের  হামলায় আমার সত্তর বছর বয়সী মা   গুরতর জখম অবস্থায় রয়েছে, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

অভিযোগের ভিত্তিতে মৃত এচাহক কাজীর বাড়িতে গিয়েও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, এজাহারের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
সামরিক সক্ষমতা বিকাশে চীনের সঙ্গে আলোচনা
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা