• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

   ১৩ জুলাই ২০২৫, ০১:০১ পি.এম.

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা আক্তার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আয়শা তার মামাতো বোন রহিমা আক্তারকে নিয়ে কেনাকাটা করতে বাড়ি থেকে শহরের পুরান বাজারে যাচ্ছিলেন। পথে তার কলেজ বন্ধু সিহাব মাদবর ও মামুন খান ইজিবাইকে ওঠেন। পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকে আয়শার গলায় ওড়না পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার পর আয়শার দুই সহযাত্রী সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আয়শার পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, এতে পরিকল্পিত কিছু থাকতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইজিবাইক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার