• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যারা বিএনপি করেন, তাকে সিজদা করতে হবে : রেজাউল করিম

   ১৩ জুলাই ২০২৫, ০৩:৪০ পি.এম.
বিএনপি নেতা রেজাউল করিম

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

বিএনপি নেতা রেজাউল করিম বলেছেন, অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে। পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য।

শনিবার (১২ জুলাই) বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেওয়া সেই বক্তব্যটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ১২ জুলাই বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দিচ্ছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সঙ্গে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ওই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না।

আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোন কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এর সঙ্গে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলাসহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার