• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি-সংগৃহীত
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ছবি-সংগৃহীত

আদালত প্রতিবেদক
সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে।

আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি, আগামী পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। একই জায়গায়, একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে।

কায়সার কামাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে। যেমন শেখ হাসিনার আমলে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি এখন বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জামিন পেলেন ব্যারিস্টার সুমন
ফাইল ছবি
আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব
ছবি: সংগৃহীত
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল