• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সংবর্ধনা অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারী

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে জাতীয় পার্টিকে রক্ষা করবো’

   ১৩ জুলাই ২০২৫, ০৫:২০ পি.এম.
সংবর্ধনা গ্রহণকালে শামীম হায়দার পাটোয়ারী। ছবি : সংগৃহীত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়েছে দলের স্থানীয় নেতাকর্মীরা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির অবস্থান স্পষ্ট করেন মহাসচিব।

রোববার (১৩ জুলাই) সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা দলীয় শীর্ষ দুই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা জাতীয় পার্টিকে রক্ষা করবো। দল চলবে তৃণমূলের মতামতের ভিত্তিতে। জাতীয় পার্টি জেগে উঠেছে—আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি। প্রেসিডিয়াম সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন অংশগ্রহণ নির্ভর করছে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না, তার উপর।’

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে শামীম হায়দার জানান, ‘বর্তমান সংস্কার প্রক্রিয়া পূর্ণাঙ্গ নয়। জাতীয় পার্টিকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। দলের চেয়ারম্যান সংস্কার বিষয়ে যেসব প্রস্তাব দিয়েছেন, তার কিছু আংশিক গ্রহণ করা হলেও সম্পূর্ণরূপে নয়।’

তিনি আরও বলেন, ‘দেশে যেভাবে মব ভায়োলেন্স চলছে—প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হয় না সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আগ্রহী। রাষ্ট্র ও মব সহাবস্থান করতে পারে না। সরকারকে অবশ্যই এসব সহিংসতা নিয়ন্ত্রণ ও নির্মূল করতে হবে।’

দলের ভিতরে শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘কোনো দলীয় নেতা বা কর্মী যদি অপরাধে জড়ায়, সেটিকে ব্যক্তিগত অপরাধ বলেই বিবেচনা করা হবে, কিন্তু দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখাই হবে প্রাধান্য। ভবিষ্যতে যেন মব ভায়োলেন্স আর না ঘটে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।’

জাতীয় পার্টির এই অবস্থান দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেন তৃণমূল নেতারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের