• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুমারখালীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

   ১৩ জুলাই ২০২৫, ০৯:২৬ পি.এম.
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও কুমারখালী পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

রবিবার সকাল ৯ টায় কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

এ সময় কুমারখালী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস,  কুমারখালী সরকারী বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মোদক,  চক্ষু ক্যাম্প অর্গানাইজার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও সাংবাদিক  হাবীব চৌহান,  সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপসারণ করে লেন্স সংযোজনের জন্য ৩৫৪ জন ও নেত্রনালী অপারেশনের জন্য ২২ জন রোগী বাছাই করা হয়েছে।  রবিবার ৭০ জন রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল অসহায় দরিদ্র সহ সকল প্রকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে।


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার