• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

   ১৩ জুলাই ২০২৫, ১০:৩৬ পি.এম.
পাবনা আদালত ভবন । ছবি: সংগৃহিত

পাবনা মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় নিশান উদ্দিন (২৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১৩ জুলাই) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক কামরুল হাসান খান এ আদেশ দেন। আদেশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত নিশান পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খানপুড়া পালপাড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাবনা মহিলা কলেজের অনার্সে পড়া অবস্থায় ওই তরুণীকে বিভিন্ন সময় প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে নাজেহাল করতেন নিশান।

২০২৩ সালের ২৩ জুন রাত আনুমানিক ১১ টার দিকে খানপুড়া গ্রামে ওই তরুণীর বাড়িতে গিয়ে নিশান ডাকাডাকি করে। এক পর্যায়ে সরল মনে ঘরের দড়জা খুলে দিলে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর মেয়েটির বাবা-মাকে বিষয়টি জানার পর ছেলেটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বাড়ির লোকজন বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে আমিনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী আমিনপুর থানার তৎকালীন এসআই শাহাদাত হোসেন ২০২৪ সালের মার্চ মাসে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত নিশান উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন শাহাবুদ্দিন সবুজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন বলেন, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আসামীপক্ষের আইনজীবী সাহাবুদ্দিন সবুজ বলেন, আসামীর পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলের মাধ্যমে আমারা ন্যায় বিচার পাব।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার