• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইশরাককে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৫, ১২:২১ এ.এম.

 বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলসহ স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৩ জুন) রাত ১০টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিক্ষোভকারীরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘রগ কাঁটার রাজনীতি, বাংলাদেশে চলবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘মব সন্ত্রাসীর বিরুদ্ধে আওয়াজ তোলো একসাথে’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলে মিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছে এনসিপির নেতা। এর প্রতিবাদ এবং সারা দেশে চলমান মব সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল। ছাত্রদল সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সরকারের আশ্রয় প্রশ্রয়ে আজ এনসিপি নেতারা লাগামহীন হয়ে উঠেছে। এদের আচরণ এবং মনোভাব স্বৈরাচারী। আমরা চাই অবিলম্বে ইশরাক হোসেনকে হত্যার হুমকি দাতাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

উল্লেখ্য, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আহনাফ জামান যুবরাজ গতকাল (শনিবার) এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন। এরই প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের