• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাইবান্ধায় দিন-রাত ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

   ১৪ জুলাই ২০২৫, ০১:২৭ পি.এম.
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় দিন-রাত বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস থাকলেও বাস্তবে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধা শহরের জনসাারণ। ব্যবসা-বাণিজ্য, পড়াশোনা, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই পড়েছে নেতিবাচক প্রভাব।

জেলায় নেসকো ও গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা গ্রাহকরা জানান, ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ার ফলে বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, ব্যবসায়িক কার্যক্রম থমকে যাচ্ছে, আর প্রচণ্ড গরমে বাসাবাড়িতে অবস্থান করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। শহরের চেয়ে গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ।

গাইবান্ধা জেলা শহরের সালিমার সুপার মার্কেটের ব্যবসায়ী জেমস বলেন, বিদ্যুৎ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। বেচাকেনা নেই, বসে বসে সময় কাটছে।

এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আমজাদ হোসেন বলেন, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সরবরাহ কম থাকায় সিডিউল করে কিছু সময় লোডশেডিং দেয়া হচ্ছে।

গাইবান্ধা জেলার শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে নেসকো এবং উপজেলার ৮১টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভোগান্তি বাড়ছেই।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী