• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির দেশীয় ধারকবাহক জড়িত: রিজভী

   ১৪ জুলাই ২০২৫, ০২:৩৩ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লার মুরাদনগর থেকে শুরু করে সাম্য হত্যা, মিটফোর্ডে ঘটনা এমন কেউ জড়িত আছে, যারা তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক। কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না। তারা জানে , জাতীয়তাবাদী শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দিবে না , গণতন্ত্রের প্রশ্ন ছাড় দিবে না, জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দিবে না । এই কারণেই আজকে একটার পর একটা  সংঘাতমূলক ও সহিংস ঘটনা , রক্তপাতের ঘটনা তৈরি করা হচ্ছে। 

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর - দক্ষিণ ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
রিজভী বলেন, 'কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন বলা হলো এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল দায়ী । কিন্তু ধর্ষিতার স্বামী বলছেন , "এখানে বিএনপির কেউ জড়িত না" এখানে ওই এলাকার যে উপদেষ্টা তার লোকজনরা জড়িত। অথচ বিএনপি নামে শুরু থেকে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন,  যখনই প্রধান উপদেষ্টা ড ইউনুস সাহেব লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করলেন  এবং বৈঠক পরে একটি যৌথ বিবৃতি আসলো। তারপর থেকেই বাংলাদেশ পিআর পদ্ধতিতে নিবার্চনের দাবি শুরু হলো, এইটা ছাড়া আমরা নির্বাচন করবো না, নির্বাচনে যাব না। এটার উদ্দেশ্যটা আমরা এখন বুঝতে পারি।

রিজভী বলেন, তাদের পাতানো ষড়যন্ত্রের জালে আমাদের নেতাকর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক ,পেশাজীবী সংগঠন কাউকে পা দেয়া যাবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে