• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আমি বিএনপি ছাড়িনি, গুজব ছড়াচ্ছে প্রতিপক্ষ: মনির খান

   ১৪ জুলাই ২০২৫, ০২:৫২ পি.এম.
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন—সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়ালেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

রোববার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের পুরোনো একটি ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে।’

মনির খানের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে হেয় করতে এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী তিনি যা অনেকেরই সহ্য হচ্ছে না। এ কারণেই তাকে ঘিরে বারবার ভুল তথ্য ছড়ানো হয়।

তিনি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় মনির খান। উপহার দিয়েছেন ৪২টিরও বেশি একক অ্যালবাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু স্বীকৃতি। গানে যেমন সরব, রাজনীতিতেও তেমন সক্রিয় থাকতে চান বলে জানালেন এই শিল্পী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’