• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে ইতিহাস গড়ল বাংলাদেশ


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে রানার্স আপ বাংলাদেশ। ছবি : সংগৃহীত
লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে রানার্স আপ বাংলাদেশ। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ প্রথমবার অংশ নিয়েই চমক দেখাল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই আন্তর্জাতিক আসরে অপরাজিত থেকে ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে দেশের তরুণ ফুটবলাররা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউপিএম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ একে একে হারায় স্পেন, পাকিস্তান এবং স্বাগতিক মালয়েশিয়াকে। তবে ফাইনালে ফের মালয়েশিয়ার মুখোমুখি হয়ে ৩৫তম মিনিটে একমাত্র গোল হজম করে ট্রফি হাতছাড়া করে বাংলাদেশ দল।

বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয় ‘হ্যালো সুপারস্টারস’ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন ও বিকেএসপিতে কঠোর বাছাইয়ের পর। প্রতিনিধিত্ব করে জাফরানি স্পোর্টিং ক্লাব, যারা লা-লিগা কর্তৃপক্ষের অনুমোদনও পায়।

বাংলাদেশ দল ১০ জুলাই মালয়েশিয়া সফরে যায় হ্যালো সুপারস্টারসের সার্বিক ব্যবস্থাপনায়। টুর্নামেন্টের আয়োজক ড্যানিয়েল ওং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, “ড. কামরুল আহসানের আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগের কারণেই লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে এবার বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়েছে।”

বিশ্বমঞ্চে কিশোর ফুটবলের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসির সতীর্থ হলেন কাসেমিরো
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তানজিদ
ছবি: সংগৃহীত
ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা!