• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

   ১৪ জুলাই ২০২৫, ০৬:০৬ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লম্বা লম্বা কথা বলা ও সুকৌশলে চাঁদা নেয়া (ওরা বলে হাদিয়া) ছাড়া তাদের আর কোনো কাজ নেই। দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়েছে। দলটি একেক সময় একেকজনের কাছে ভর করে। এখন বিএনপিই একমাত্র তাদের মাথাব্যথার কারণ। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করতে পারবে।

সোমবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। তারা তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।

তিনি বলেন, জামায়াত, চরমোনাই ও এনসিপির কারও কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যেকোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে জনগণের প্রতি আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, তা যাচাই করাও জরুরি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের