• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শ্লোগান দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলাদল নেত্রী

   ১৪ জুলাই ২০২৫, ০৯:১২ পি.এম.

পাবনা প্রতিনিধি

বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলাদলের এক নেত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুল নুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর সোমবার কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করেতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েকশ নারী।

এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে৷ এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী