• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

   ১৫ জুলাই ২০২৫, ০২:২১ পি.এম.
অভিযুক্ত নারী ও জব্দকৃত সোনার আংটি। সোমবার সন্ধ্যায় পাবনার কাজিরহাট ঘাটে।

২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ-পুলিশ। আটককৃত নারী করুনা খাতুন (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

সোমবার (১৪ জুলাই) সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক তরা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। তিনি নিয়মিত কাজিরহাট  লঞ্চঘাট দিয়ে পাড়াপার হতেন।

ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখে স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে  অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। 

পুলিশের ধারণা, এটি একটি বড়  চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরীক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। 

কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার আরো জানান, পরে অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার