• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বরিশাল বিভাগে নতুন করে ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

   ১৫ জুলাই ২০২৫, ০৪:২৫ পি.এম.

বরিশাল প্রতিনিধি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৫৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন। যদিও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।  মঙ্গলবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৬২ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ১২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, ভোলার হাসপাতালে ২ জন, পিরোজপুরের হাসপাতালে ৮ জন এবং ঝালকাঠি হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ছয় হাজার ১৯৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৩৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সচেতনতাই প্রধান কাজ। যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে সংক্রমণ রোধ করা সম্ভব। এজন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না। বাসা, বাড়ি আঙ্গিণা, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিচ্ছন্ন রাখতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার