• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

   ১৫ জুলাই ২০২৫, ০৫:১৪ পি.এম.
সস্ত্রীক শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ। একইসঙ্গে শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধেও সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করেছে কমিশন।

দুদকের তথ্য অনুযায়ী, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ অন্যান্য দুর্নীতি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

তার স্ত্রী সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান এবং কন্যা লাবীবা জোহা অঙ্গনা-র বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দুদক তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের