• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রাথমিক বাছাইয়ে আটকে গেল এনসিপি !

   ১৫ জুলাই ২০২৫, ০৬:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার কাগজপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে নতুন করে আরও কিছু নথিপত্র জমা দিতে হবে দলটিকে।

মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে আরও কিছু দলকে চিঠি দেওয়া হবে। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা ১৫ দিনের মধ্যে সংশোধন করতে হবে।”

এর আগে জুন মাসের শেষ দিকে এনসিপি ট্রাকে করে বিপুলসংখ্যক ডকুমেন্ট ইসিতে জমা দেয়। সেদিন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, “নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের যেসব শর্ত রয়েছে, সব শর্ত পূরণ করেই আমরা দরখাস্ত জমা দিয়েছি। প্রয়োজনীয় সব নথিপত্র আমরা সঙ্গে করে এনেছি।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য:

একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে।

অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানার ২০০ জন ভোটারের সমর্থনসহ তালিকা দিতে হবে।

দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, ইশতেহার, বিধিমালা (যদি থাকে), লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকা, ব্যাংক হিসাব ও সর্বশেষ স্থিতির কাগজপত্র জমা দিতে হবে।

নথিপত্র যাচাইবাছাইয়ের পর যেসব দল শর্ত পূরণ করবে, কেবল তারাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাবে। বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের