• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

   ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ পি.এম.
গোলাম দস্তগীর গাজী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতি, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৬ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রতিনিধিত্ব করতেন। সিআইডি জানায়, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জালিয়াতি, হুন্ডি ও আন্ডার-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। এসব অভিযোগের ভিত্তিতে সংস্থার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে আদালত গত ৮ জুলাই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে ৪ হাজার ৮৮০ শতাংশ জমি, যার দলিলমূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ টাকা। জমির ওপর থাকা গাজী টায়ারসহ বিভিন্ন অবকাঠামোও ক্রোক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

সিআইডির তথ্য অনুযায়ী, এই সম্পদ ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত। গোলাম দস্তগীর গাজী ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং ও বিদেশে অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান এখনও চলমান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের