• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শহীদের রক্তের দাগ না শুকাতেই রাজনীতিতে বিভাজন: সাইফুল হক

   ১৬ জুলাই ২০২৫, ০৭:১৫ পি.এম.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের রক্তের দাগ না শুকাতেই ক্রমেই ভাগ বিভাজনের  হিংসাশ্রয়ী রাজনীতি আবার প্রবল হয়ে উঠছে। অভ্যুত্থানের শহীদেরা বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের জন্য আত্মাহুতি দিয়েছিলেন গত এক বছরে দেশ তার বিপরীত দিকে হেটেছে। গত এক বছরে বৈষম্য আরও বেড়েছে, পয়ত্রিশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে, বেডেছে বেকারত্ব।
 
তিনি বলেন, গণ অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী জীবন দিলেও সরকারে তাদের কোন প্রতিনিধি রাখা হয়নি; বরং অনেক ক্ষেত্রে তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে। একবছর পার হলেও এখনও শহীদ ও আহতদের পূর্ণাংগ তালিকা হয়নি, শহীদ ও আহত পরিবারসমূহের উপযুক্ত পুনর্বাসন হয়নি।  

সাইফুল হক বলেন,  গণঅভ্যুত্থানের বিজয়ের পর দেশকে অনেকে গানিমাতের মাল বিবেচনা করছেন। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনকে সরকার কাজে লাগাতে না পারায় এবং তাদের প্রজ্ঞা ও কার্যকারিতা না থাকায় দেশে আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করছে রাজনৈতিক লুম্পেন ও মাফিয়া সন্ত্রাসীরা। মানুষের জানমাল নিরাপদ হয়নি।

তিনি বলেন, গত এক বছরে দেশের নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে এই নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশংকা রয়েছে। এই পরিস্থিতিতে তিনি সরকারকে তাদের এজেন্ডা ছোট করে এনে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে আসা দরকার। তিনি বলেন,  অন্তর্বর্তী  সরকারকে বাস্তবে তত্বাবধায়ক সরকারের আদলেই কাজ করতে হবে এবং প্রয়োজনে সরকারের কলেবরকে ছোত করে আনতে হবে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। 

আকবর খান বলেন,  গত ১৭ বছর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে বিপ্লবী ধারায় এগিয়ে নিতে জানবাজি লড়াই করেছে পার্টি কর্মীরা শহীদ হয়েছে, মারাত্মক ভাবে আহত হয়েছে।এই আত্মত্যাগকে কারো হটকারিতায় আমরা বিফলে যেতে দেবনা।

বুধবার (১৬ জুলাই) সকালে রংপুরে শহীদ আবু সাঈদ, শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফ এর কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের নেতৃত্বে পার্টির নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা ও উপজেলা স্তরেও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের