• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস

গোপালগঞ্জে এনসিপির উপর হামলা নিয়ে মন্তব্য

রাজনীতিতে শিষ্টাচার শুধু বিএনপির মধ্যেই আছে : আমিনুল হক

   ১৬ জুলাই ২০২৫, ০৮:৩১ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক


নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামি দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।”

তিনি বলেন, “সরকারের প্রত্যক্ষ মদদে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উদ্দেশ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানো বা পিছিয়ে দেওয়া। ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরাচার হওয়ার প্রতিযোগিতা শুরু হওয়া—এই মানসিকতা থেকেই রাজনৈতিক সহনশীলতা হারিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি অন্যায় বা অবিচারকে প্রশ্রয় দেয় না এবং দেবেও না।”

বিএনপির আহ্বায়ক বলেন, “তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে—জনগণই এদেশের সকল ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।”

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এর সঞ্চালনায়  ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বর্তমান কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মোঃ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লাসহ বিএনপির  মহানগর নেতৃবৃন্দ ছাড়াও থানা, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী