• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জে হামলা ঘটনায় মাদারীপুরে নিরাপত্তা জোরদার


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ১০:০২ পি.এম.
শেয়ার করুন 0
মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলায় পর মাদারীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, পাথুরিয়ারপাড়সহ বিভিন্ন স্থানে র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকেরই মাদারীপুরে আসার কথা রয়েছে। শহরের স্বাধীনতা অঙ্গনে আয়েজিত সমাবেশে তারা বক্তব্যও রাখবেন বলে জানা গেছে। রাত সাড়ে ৮টায় এ নিউজ লেখা পর্যন্ত সমাবেশস্থলে আসতে পারেননি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, পূর্ব ঘোষিত অনুষ্ঠান হিসেবে মাদারীপুরে দুপুর তিনটায় উপস্থিত থাকার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের। গোপালগঞ্জে হামলার ঘটনায় পরিবর্তণ হয় সময়ের। এদিকে শহরের স্বাধীনতা অঙ্গনে চলে হামলার প্রতিবাদ সমাবেশ। হামলার ঘটনায় দোষিদের বিচার দাবি করা হয়। রাত সাড়ে ৮টায় এই নিউজ লেখা অবধি কোন নেতৃবৃন্দ সবাবেশস্থলে এসে উপস্থিত হতে পারেননি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাবি সম্বলিত আবেদনপত্র অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে জমা দেন এলাকাবাসী। ছবি: ভিওডি বাংলা
অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবি এলাকাবাসীর
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে