• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধ-ডিজিটাল পরীক্ষা জালিয়াতিসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন

   ১৭ জুলাই ২০২৫, ০১:১২ পি.এম.
শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন

শেরপুর প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। ১৬ জুলাই বুধবার বিকেল পাঁচটায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে ওই ব্লকেড কর্মসূচি পালিত হয়। ওইসময় অষ্টমীতলা বাস টার্মিনাল হতে ঢাকাগামী বাস চলাচলসহ অন্যান্য যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

ওইসময় সমাবেশে ছাত্ররা 'গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় রাখবো না, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচি এলাকা।

শেরপুর জেলা এনসিপির সদস্য রাশেদ বলেন, আমরা দেখেছি কীভাবে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে মঞ্চ ভাঙচুর করেছে। পরে আবার এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। এনসিপির জাতীয় নেতৃবৃন্দের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমাদের এই কর্মসূচি। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান বলেন, ২৪শে জুলাইয়ের গণআন্দোলনের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত, তাহলে আজকের এই হামলার ঘটনা ঘটত না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে। আর জনগণের ভোগান্তি বিবেচনায় কেন্দ্রীয় নির্দেশনায় আপাতত এ ব্লকেড তুলে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। ওইসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার