• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দুর্গাপুরে বর্ষায় বেড়েছে ছাতার কদর ব্যস্ত মেরামতকারি

   ১৭ জুলাই ২০২৫, ০১:১৬ পি.এম.
দুর্গাপুরে ব্যস্ত ছাতা মেরামতকারি

মো: রমজান আলী রাজশাহী ব্যুরো 

প্রতি বছর আষাঢ়- শ্রাবণ অর্থাৎ বর্ষা মৌসুমে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকান গুলোতে  ছাতা বিক্রয় ও পুরনো ছাতা মেরামতের হিড়িক পড়ে যায়। এবারো তার বেতিক্রম নয়। ইতিমধ্যে ছাতা মেরামতকারিদের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।

উপজেলার দুর্গাপুর সদরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবারে আষাঢ়ের শুরু থেকেই  ছাতার দোকান গুলোতে ছাতা বিক্রির শুরু হয়েছে। গ্রামগঞ্জের প্রত্যান্ত অঞ্চল থেকে ছাতা ক্রয়ের জন্য আসছেন এসব উপজেলার হাট বাজারের দোকান গুলোতে। টিপটিপ এই বৃষ্টির ফলে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন হাট বাজারে বিভিন্ন ছাতার দোকানে দেখা গেছে উপচে পড়া ভিড়।

এছাড়াও ছাতা বিক্রির পাশাপাশি বেড়েছে ছাতা মেরামত। উপজেলার সিংগা বাজার, কানপাড়া, আমগাছী, বেলঘরিয়া, আলীপুর হাট বাজার ঘুরে দেখা গেছে, পেশাজীবি না হলেও বর্ষা মৌসুমে ছাতা মেরামত করে জীবিকা নির্বাহ করছেন অনেক দরিদ্র পরিবারের বেকার যুবক, বৃদ্ধ ও অন্য বয়সের মানুষ।

পৌর বাজারের ছাতা ব্যবসায়ী আসলাম জানান, গত কয়েক বছরের তুলনায় একটানা বৃষ্টি না হলেও টিপটিপ বৃষ্টির পরিমানটা এবার বেশি। তাই ছাতার চাহিদাটাও বেশি। মোটামুটি ছাতা বিক্রি হচ্ছে।

ছাতা বিক্রেতা আব্দুস সামাদ জানান, ছাতার দাম তুলনামূলক বেশি। তার পরেও যথেষ্ট ছাতা বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাতা বেশি ক্রয় করছেন।

উপজেলার আলীপুর বাজারের ছাতা বিক্রেতা মিজানুর রহমান বলেন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা রং-বেরংঙের ছাতা কিনতে বেশি পছন্দ করে। এবছর কোয়ালিটি অনুসারে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত প্রতিটি ছাতা বিক্রি হচ্ছে।

বিশেষ করে শংকর, রহমান, মুন এই নামকর ছাতাগুলো একটু বেশি বেক্রি হচ্ছে। তার দোকানে সর্বোচ্চ ১২০০ টাকা দামের ছাতা রয়েছে।

ছাতা ক্রয় করতে আশা সিংগা গ্রামের শরিফুর ইসলাম বলেন, ছাতার দাম তুলনামূলক একটু বেশি। তিনি মুন ব্যান্ডের একটি ফোল্ডিং ছাতা কেনের ৭৫০ টাকা দিয়ে।

বহরমপুর গ্রামের ইউসুব আলী বলেন, আগে আমরা কাঠের ডান্টি আলা ছাতা কেনেছি। সেই ছাতা ১০-১২ বছরেও কিছু হয়নি। এখন ছাতা কিনলে এক বছরি যায় না। কিছুদিন যেতে না যেতেই নষ্ট হয়ে যায়। এখনকার ছাতার কাপড় পাতলা, খিল, ডান্টি অত্যান্ত হলকা।

দুর্গাপুর মসজিদ মার্কেটে ছাতা মেরামতকারী সৈয়দ আলী বলেন, পুরনো ছাতা মেরামত বেশ ভালোই হচ্ছে। অন্যসময় তেমন কাজ না থাকলেও আষাঢ়ের শুরু থেকেই মোটামুটি কাজ হয়। প্রতিটি ছাতা প্রকার ভেদে মেরামত পারিশ্রমিক নেন ৫০ থেকে ১৫০ টাকা।

টেকনিশিয়ান মফিজ উদ্দিন জানান, আষাঢ়ের শুরু থেকে তারা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে ঘুরে ছাতা মেরামতের কাজ করেন। বর্তমানে ছাতা মেরামত করে প্রতিদিন গড়ে তিনি ৭০০ থেকে ১০০০ টাকা আয় করছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার