• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা? জল্পনায় সরগরম টলিউড

   ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৪ পি.এম.
সৃজিত ও সুস্মিতা । ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

ওড়িশার পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিন শতাব্দী পেরিয়ে আসা তিনটি প্রেমকাহিনি নিয়ে নির্মিত এই ছবির শুটিং যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে আরও একটি ‘প্রেমের গল্প’। আলোচনা, পরিচালক সৃজিত এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের বিশেষ সম্পর্ক নিয়ে।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির কাজ করতে গিয়েই সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জানা গেছে, সুস্মিতা ‘মার্ক্স ইন কলকাতা’ নাটক দেখতে গিয়ে সৃজিতের কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে একাধিক বাংলা ছবির প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি, পরিচালকের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও সুস্মিতার সখ্য গড়ে উঠেছে বলে খবর।

তবে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছে একটি ছবি। সম্প্রতি পুরীর সমুদ্র সৈকতে সৃজিতের সঙ্গে তোলা একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুস্মিতা। ক্যাপশনে লেখেন, "স্যার চোখের মধ্যে।" ছবিটিতে সৃজিত নিজেই লাভ রিয়্যাক্ট দিয়েছেন, যা ভক্ত ও নেটিজেনদের নানা মন্তব্যের জন্ম দিয়েছে। কেউ বলছেন, এটি নিছক বন্ধুত্ব, কেউ আবার ভাবছেন, এ সম্পর্ক অনেক দূর এগিয়েছে।

সৃজিত ও সুস্মিতা এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে পরিচালকের এক ঘনিষ্ঠ ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, “দুজনের বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টি বিশেষ বন্ধুত্বের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে।”

এদিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে 'বিনোদিনী' চরিত্রে, যিশু সেনগুপ্ত থাকছেন ‘নিত্যানন্দ প্রভু’র ভূমিকায়, আর গিরীশচন্দ্র ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। দীর্ঘ ছয় বছর ধরে ভাবনায় থাকা এই ছবিটি চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’