• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে সৈয়দ আলী হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

   ১৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন।

রায় ঘোষণার সময় ৭ জন আসামী উপস্থিত থাকলেও বাকি ৬ জন পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা ও নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, আসামিদের সাথে নিহত সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসী থেকে ঔষধ আনতে গেলে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে।

তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়। 

এর আগে ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শহর আলী একেই বছরের ২১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার