• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

হাসিনা দিতেন প্রোটেকশন, তারেক রহমান দেন শাস্তি: রিজভী

   ১৭ জুলাই ২০২৫, ০৪:০৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তার অপরাধী কর্মীদের প্রশ্রয় দিতেন, সংসদে দাঁড়িয়ে প্রোটেকশন দিতেন। অন্যদিকে আমাদের নেতা তারেক রহমান দলের কোনো কর্মীর বিররুদ্ধে অভিযোগ পাওয়ামাত্র তাকে শাস্তির আওতায় আনেন। দলের পক্ষ থেকে তো বটেই আমরা প্রশাসনকেও সবসময় আহ্বান জানাই অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পান্থপথ বসুন্ধরা মার্কেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এএস হায়দার পারভেজ, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরণ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার,ডা পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. হারুন আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম,ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, প্রকৌশলী জহির উল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান,মনিটর ডা.মো. মেহেদী হাসান, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী সুমায়েল মল্লিক, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির, কো-অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ড. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহিন হাওলাদার, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম, সদস্য ডা. মো. সিরাজুল ইসলাম, শামিমা রহিম, ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংবাদিক মোরসালিন নোমানি, ডা. এম আর হাসান, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা লাবিদ রহমান, ডা. লিংকন, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মাহমুদুল হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. নয়ন, এম- ট্যাব এর সিনিয়র যুগ্মমহাসচিব দবির উদ্দিন তুষার ও মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স চত্বরে ও এর সংলগ্ন এলাকায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বৃষ্টি কমলে স্পে এবং মশারি বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের