• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন

   ১৭ জুলাই ২০২৫, ০৪:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর ও বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটকদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলায়।

বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি সদস্যরা ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ‘সময় সংবাদ’কে বলেন, ‘সীমান্তে পুশইন হওয়া ৬ জনকে বিজিবি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই এবং স্বাস্থ্যগত ঝুঁকির দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
 
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন হওয়া বাংলা ভাষাভাষী ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম ও ঠিকানা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
 
এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্যে একজন সঠিকভাবে নিজের পরিচয় দিতে না পারায় তার ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
 
ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার