• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সরকারি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেতা

   ১৭ জুলাই ২০২৫, ০৫:২৪ পি.এম.
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শংকর কুমার দাস ছবি: সংগৃহীত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি সম্পদ ও প্রশাসনিক ক্ষমতা দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উঠেছে তীব্র সমালোচনা। তবে স্থানীয়দের অভিযোগ, এটি আসলে দলীয় নেতাদের প্রশাসনিক সুবিধা দিয়ে পুনর্বাসনের একটি কৌশলমাত্র। তারা বলছেন, ‘ব্যবসায়ী’ পরিচয়ের আড়ালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সুবিধা দেওয়া হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ এলাকায় এলজিইডির সরকারি গাড়িতে করে আসতে দেখা যায় ছাতক উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শংকর কুমার দাসকে। গাড়িটি ছিল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের ব্যবহৃত সরকারি গাড়ি। শংকর কুমার দাস গাড়ি থেকে নেমে উপজেলা এলজিইডি কার্যালয়ে যান এবং সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেন। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শংকর কুমার দাস অতীতে ক্ষমতায় থাকাকালে ছাতক-দোয়ারাবাজার এলাকায় ভয়ভীতি, দমননীতি ও বিরোধী রাজনীতির ওপর দমন-পীড়ন চালানোর জন্য কুখ্যাত ছিলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগকে উস্কে দিয়ে মাঠে নামার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জুলাই বিপ্লবের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা তাকে রাজনৈতিক নেতা হিসেবে নয়, ব্যবসায়ী হিসেবে গাড়িতে তুলেছি। দলীয় পরিচয় এখানে মুখ্য নয়।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া বলেন, ‘শংকর বাবু আ.লীগ সরকারের সময় ঠিকাদারি ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আন্দোলন দমনে ছাত্রলীগকে ব্যবহার করেছেন। আজ আবার তাকে দেখা যাচ্ছে সরকারি গাড়িতে ঘুরতে।’

তিনি আরো করেন, দোয়ারাবাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল হামিদ নিজেও আওয়ামী লীগ ঘনিষ্ঠ। তার কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের অবাধ যাতায়াত থাকলেও অন্য দলের লোকজন প্রায়শই অবহেলিত হন।

স্থানীয়দের মতে, এভাবে একটি সরকারি দপ্তর দলীয় ক্যাম্পে পরিণত হওয়া দুঃখজনক। তারা প্রশ্ন তুলেছেন—প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ, নাকি রাজনৈতিক নেতাদের ‘ড্রাইভার’ হয়ে গেছে?
 
ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার