• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকেত হবে: আমিনুল হক

   ১৭ জুলাই ২০২৫, ০৭:১৮ পি.এম.
ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দেশ ও দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ত্ব এবং গণতন্ত্র রক্ষায় জনগণকে সচেতন হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন রূপনগর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের ভেতরেই বসে তারা বিচার বিভাগ, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।”

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে বাংলাদেশের মানুষ এক স্বস্তি অনুভব করেছিল। কিন্তু সেই স্বস্তি কিছু স্বার্থান্বেষী মহল, বিশেষ করে তথাকথিত ‘আলবাটর বাহিনীর’ কিছু নেতা মেনে নিতে পারেনি। তারা এখন সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।”

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে আমিনুল হক বলেন, “সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা সংস্কারের ‘স’ কিংবা বিচারের ‘ব’ পর্যন্ত দেখিনি। অথচ এখনো নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার পাঁয়তারা চলছে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।”

রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আমজাদ হোসেন মোল্লা, থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন, খায়রুল কবির নয়ন, মোঃ আইয়ুব আলী, রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুবদল রূপনগর থানার সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহবায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল, মহিলাদল থানা আহবায়ক আফরোজা বেগম শিল্পী সদস্য সচিব শিল্পী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 


ভিওডি বাংলা/ এমএইচ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের