• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

   ১৮ জুলাই ২০২৫, ০১:১৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পলাতক আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর হাজারীবাগ, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার সামনে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই তিন থানায় পৃথকভাবে মানববন্ধনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি জমা দেন এনসিপির নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে বক্তব্য রাখেন এবং সরকারের কাছে বিচারের দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী, গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের নির্দেশে প্রায় ১,৫০০ নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। এখনো অধিকাংশ খুনি ও সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অনেককে ধরা হলেও পরে ছেড়ে দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, ‌‘এই বিচারহীনতা চলতে দেওয়া যায় না। যদি সরকার খুনিদের গ্রেপ্তার না করে, তাহলে জনগণই ব্যবস্থা নিতে বাধ্য হবে।’ 

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন থানার অধীনস্থ এলাকায় কোনো অপরাধী আশ্রয় না পায় এবং পুলিশ সর্বদা সজাগ থাকে।

হাজারীবাগ থানার পক্ষে উপস্থিত ছিলেন, সাদমান সাকিব, মোবাশ্বের আহমেদ জিসান, মো. সাব্বির হোসেন, শাহীন আহমেদ, খলিলুর রহমান, নিপা মনি ও আহসান জুয়েল প্রমুখ।

কামরাঙ্গীরচর থানার পক্ষে, সিফাত সুলতানা মিম, অ্যাডভোকেট মেহেদী হাসান, মাহমুদুল হক জালিস, স্মৃতি আহমেদ, সোভা ইসলাম ও দেওয়ান শফিক প্রমুখ।

লালবাগ থানার পক্ষে, রাজু আহমেদ, সালমা আক্তার, মো. ইউসুফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের