• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কঠিন লড়াই আসছে, প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম

   ১৮ জুলাই ২০২৫, ০২:৫৩ পি.এম.
মুন্সিগঞ্জের সমাবেশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ‘কঠিন লড়াই’ বলে আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) মুন্সিগঞ্জে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, -গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা হয়তো আরও জেলায় হামলা চালাতে পারে। তবে দমন করা যাবে না।

তিনি জানান, নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে মুন্সিগঞ্জবাসীর পাশে চান এনসিপি। জনগণকে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, -ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং নদী ভাঙন, বালু দখলসহ স্থানীয় অনিয়মের বিরুদ্ধে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় এনসিপির নেতা সারজিস বলেন, -দেশ এখনো স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে সত্যিকারের স্বাধীনতা সম্ভব নয়। দেশের বাইরে বসে যারা হত্যার পরিকল্পনা করছে, তাদের বিচার করতে হবে। হাসিনার মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের