• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোণায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

   ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ পি.এম.

নেত্রকোণা প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেত্রকোনায় শহীদ  জিয়া স্মৃতি সংসদের  উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই)  সকালে সাতপাই রেলক্রসিং বাজার, কলেজ রোড রেলস্টেশনে এলাকায় পথচারী ও দোকানদারদের মাঝে  লিপলেট বিতরণ  কর্মসূচি পালন করেন তারা। পরে শহরের  সাতপাই অস্থায়ী কার্যালয়ে   গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

শহীদ জিয়া স্মৃতি সংসদ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ যুগ্মসাধারণ সম্পাদক  শেখ একে এম শহীদুল ইসলাম ছোটনের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা কমিটির সদস্য সচিব  মোস্তাফিজুর রহমান খান পন্নি খোকন,  জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম,একে এম কামাল উদ্দিন তাং, যুগ্ন সদস্য সচিব  মোঃ আলী হায়দার, সম্মানিত সদস্য মোঃ মোমেন খান, শাহ আল মামুন প্রমূখ। 

নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২০ শে জুলাই রবিবার  জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি  পালন করবেন তারা।

বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। এই শহীদ জিয়া স্মৃতি সংসদ  জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত হতে দেবো না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী