• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৫:১২ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। ছবি : সংগৃহীত
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) কার্যালয়ের একটি মিশন খোলার লক্ষ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআর।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকায় এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তৎপরতা আরও কাঠামোগত ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী