• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফ্যাসিস্ট তৈরির নির্বাচন নয়, চাই পিআর পদ্ধতি: পীর সাহেব চরমোনাই

   ১৮ জুলাই ২০২৫, ০৬:৪৬ পি.এম.
পীর সাহেব চরমোনাই। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই বলেন, –ফ্যাসিস্ট, খুনি ও চাঁদাবাজ তৈরির নির্বাচন পদ্ধতি আর চলবে না। আমরা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন চাই, যাতে দলীয়করণ, ভোট ডাকাতি ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।

তিনি বলেন, –আবু সাঈদের মতো নিরপরাধ ছাত্রকে গুলি করে হত্যা জাতির জন্য কলঙ্ক। এই নির্মমতার বিরুদ্ধে আমরাই প্রথম রাজপথে নেমেছিলাম।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, –পিআর পদ্ধতি চালুর প্রস্তাব বাস্তবসম্মত। এটি বাস্তবায়ন হলে রাজনৈতিক সহিংসতা ও অনিয়ম কমবে।

সভায় আরও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা কে এম আতিকুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানসহ কেন্দ্রীয় নেতারা। বক্তারা শহীদদের যথাযথ মর্যাদা, আহতদের চিকিৎসা ও পিআর ভিত্তিক নির্বাচন বাস্তবায়নের দাবি জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের