• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচন বিলম্বে সুসংগঠিত হচ্ছে গণঅভ্যুত্থানবিরোধী শক্তি: ফখরুল

   ১৯ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দেরিতে হওয়ায় গণ-অভ্যুত্থানবিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সময়ক্ষেপণ করে পরিস্থিতিকে জটিল করে তুলছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, –যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে।–

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, –অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসুন। বিএনপিই সংস্কার করেছে, প্রস্তাব দিয়েছে। এখন দায়িত্ব সরকারের, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের। দ্রুত নির্বাচন দিন, নইলে দেশ আরও পিছিয়ে পড়বে।–

ফখরুল বলেন, –প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে, তারপর সুযোগ আসবে— এভাবে আর চলতে দেওয়া যায় না। দেশকে ভালোবাসি বলেই রাজনৈতিক দলগুলো ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদমুক্ত করেছে। এখন দরকার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বন্দোবস্ত, যাতে সব দল একমত হতে পারে। কেউ যেনো আর ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয়।

তিনি আরও বলেন, –বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য বিপ্লবের কোনো ইচ্ছা বা সামর্থ্য নেই। আমরা জনগণের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চাই। ’৭১ ও স্বাধীনতা আমাদের মূল কথা— সেখানে কোনো ছাড় নেই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের